
নিজস্ব সংবাদদাতা, Todays Story : এ বার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন রাজ্যের তৃণমূলের প্রাক্তন ছাত্র সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। সূত্রের খবর, আগামী ২৫ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনি। ঘনিষ্ঠ মহলে ইতিমধ্যেই এই বিশেষ দিনটিকে ঘিরে শুরু হয়েছে জোর তোড়জোড়।জানা গিয়েছে, পাত্রী সাংসদ পার্থ ভৌমিকের কন্যা। দুই পরিবারের সম্মতিতেই আগামী ২৫ নভেম্বর চার হাত এক হতে চলেছে। যদিও দুই পরিবারের তরফে এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি, তবে ঘরোয়া স্তরে বিয়ের প্রস্তুতি ইতিমধ্যেই তুঙ্গে।দুই পরিবারের এই শুভ অনুষ্ঠানে ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও পরিচিতদের উপস্থিত থাকার কথা রয়েছে। এখন অপেক্ষা শুধু ২৫ নভেম্বরের সেই বিশেষ দিনটির।

