
নিজস্ব সংবাদদাতা, Todays Story : ২০১৬ সালে ফাজ্জা গ্রাঁ প্রিতে পুরুষদের এফ৫৫ বিভাগের শট পুট ও ডিসকাস ইভেন্টে রুপো জয়। এরপর ২০১৮ সালের জাকার্তা এশিয়ান প্যারা গেমসে (Asian Para Games) পুরুষদের জ্যাভলিনে এফ৫৫ বিভাগে ২৯.৮৪ মিটারের এশিয়ান রেকর্ড। জিতে নেন স্বপ্নের সোনা।
আন্তর্জাতিক মহলে সেটাই নীরজের প্রথম বড় স্বীকৃতি। ২০২৩ সালের অক্টোবরে চিনের হাংঝাউতে অনুষ্ঠিত ২০২২ এশিয়ান প্যারা গেমসেও দুরন্ত ফর্মে ছিলেন। ডিসকাস থ্রো (এফ৫৪/৫৫/৫৬ ক্লাস) ও জ্যাভলিনে (এফ৫৫) দেশকে জোড়া সোনা এনে দেন। এর আগে ২০২২ সালে মরক্কোর মারাকেশে প্যারা অ্যাথলেটিক্স গ্রাঁ প্রিতে নতুন জাতীয় রেকর্ড গড়ে সোনা জেতেন ভারতের এই তারকা থ্রোয়ার (Javelin Thrower)। অদম্য মানসিকতার এমন এক লড়াকু চ্যাম্পিয়নের হঠাৎ আত্মহননে (Neeraj Yadav) রীতিমতো শোকস্তব্ধ গোটা দেশের ক্রীড়ামহল।

