
নিজস্ব সংবাদদাতা, Todays Story : ধৃতের নাম সুশান্ত বাগ। সিঙ্গুরের বলরামবাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। এখন সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সভাপতি। ঘনিষ্ঠদের দাবি, মমতা তৃণমূলের সঙ্গে রয়েছেন বলেই সুশান্তকে গ্রেফতার করিয়েছে বিজেপি। শাসকদল অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছে। রবিবার ধৃতকে চন্দননগর মহকুমা আদালতে হাজির করিয়েছে পুলিশ।কয়েক দিন আগে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিলেন সুশান্ত। প্রধানমন্ত্রীর সমালোচনা করেন তাতে। তার প্রেক্ষিতে বিজেপির তরফে সিঙ্গুর থানার অভিযোগ করা হয়। হরিপাল বিধানসভার বিজেপি মণ্ডল-১-এর সভাপতি দীপঙ্কর দাসের অভিযোগ, ‘‘কয়েক দিন আগেই ওই তৃণমূল নেতা দেশের প্রধানমন্ত্রীকে ‘কুলাঙ্গার’ বলে একটি কুরুচিকর পোস্ট করেছিলেন। তার পরেই আমরা থানায় লিখিত অভিযোগ করি। এই অভিযোগ ছাড়াও ওঁর বিরুদ্ধে একাধিক সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ আছে। এলাকায় অনেক তোলাবাজি করেছেন।’’ পাশাপাশি তৃণমূল আমলে বিজেপি কর্মীদের উপর অত্যাচারের অভিযোগ করা হয়েছে মমতা তৃণমূলের নেতার বিরুদ্ধে। বিজেপি নেতা বলেন, ‘‘যখন আমাদের সরকার এসেছে, তখনও দেশের প্রধানমন্ত্রীকে বাজে ভাষায় আক্রমণ করছেন উনি। আমরা তাঁর কঠোর শাস্তি চাই।’’

