
নিজস্ব সংবাদদাতা, Todays Story : রাস উৎসব উপলক্ষে সেজে উঠেছে চৈতন্যদেবের স্মৃতিবিজড়িত নবদ্বীপ। উৎসবে যোগ দিতে রবিবার নবদ্বীপে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করেন তিনি। জানান, এই নবদ্বীপে নদী পারাপার করার জন্য স্থায়ী সেতু নির্মাণ হবে। তবে একই সঙ্গে নবদ্বীপে একটি সুসজ্জিত ঘাট তৈরি হবে বলে জানান শুভেন্দু। সেই ঘাটে চালু হবে ফেরি পরিষেবা।অনেক আগেই ওই ঘাট তৈরির কাজ শুরু হয়েছিল। তবে এখনও তা শেষ হয়নি। রবিবার নবদ্বীপে গিয়ে অসমাপ্ত সেই ঘাটের কাজ শেষ করার কথা জানান শুভেন্দু। তিনি বলেন, ‘‘একটা তৈরি হয়েছিল। তবে সেটা চলে না। আমি ওই ঘাটের কাজ সম্পূর্ণ ভাবে সুন্দর করে তৈরি করার জন্য ব্যবস্থা করব, সেটা বলে গেলাম।’’ তার পরে শুভেন্দু জানান, এই নবদ্বীপে স্থায়ী সেতু নির্মিত না হওয়া পর্যন্ত ওই ঘাটে লঞ্চ পরিষেবার উপর ভরসা করতে হবে মানুষকে। সেতু তৈরির পরেও ওই পরিষেবা চালু থাকবে। এই ঘাট এবং ফেরি পরিষেবা চালু হতে আরও দু’মাস সময় লাগবে বলে জানান শুভেন্দু। তাঁর কথায়, ‘‘কাজ শেষ হলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আমি আবার নবদ্বীপে আসব। ফেরি পরিষেবা উদ্বোধন করব।’’

