নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা! মাটিতে পোঁতা মাইন বিস্ফোরণে জম্মু ও কাশ্মীরে নিহত লস্করের শীর্ষনেতা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: অন্য দিকে, জম্মু-কাশ্মীরের মেন্ধার সেক্টরের বাসোনি এলাকায় কাঁটাতারের কাছে দু’টি ল্যান্ডমাইনের খোঁজ পায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই ল্যান্ডমাইন দু’টি নিষ্ক্রিয় করে সেনা। গত সপ্তাহে ওই এলাকায় অনুরূপ প্রায় এক ডজন ল্যান্ডমাইনের শনাক্ত করে নিষ্ক্রিয় করা হয়।

উল্লেখ্য, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এলওসি-র কাছে মাইন পাতে সেনাবাহিনী। তবে বৃষ্টির কারণে অনেক সময়েই ওই সব মাইন মাটি থেকে উঠে ভেসে যায়। অনেক সময় জনবহুল এলাকায় গিয়ে পড়ে মাইনগুলি। অসাবধানতাবশত ওই মাইনে পা দিলে বা ফেটে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। সেই কারণে ওই মাইনগুলি ঠিকঠাক জায়গায় রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখতে হয় সেনাবাহিনীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *