টেকনিশিয়ান চন্দ্রকান্তের পরিবারের পাশে রুদ্রনীল, সাহায্যের হাত বাড়িয়ে দিল শুভঙ্করের প্রযোজনা সংস্থা

নিজস্ব সংবাদদাতা, Todays Story : ‘খেলো বাংলা’র সেটে টেকনিশিয়ান চন্দ্রকান্ত সোয়াইনের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা টলিউডে। তিনি আর্ট বিভাগের কর্মী ছিলেন। তাঁর মৃত্যুর পর তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা, বিধায়ক রুদ্রনীল ঘোষ।

জানা যাচ্ছে, চন্দ্রকান্তের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। শুভঙ্কর চ্যাটার্জি প্রযোজনায় এই রিয়্যালিটি শো শুরু হচ্ছে। তার আগেই এমন অঘটন। জানা যাচ্ছে, ‘খেলো বাংলা’র সেট তৈরির কাজ চলছিল। সেই সময় ফ্লেক্স লাগাতে গিয়ে উপর থেকে পড়ে যান চন্দ্রকান্ত। এই দুর্ঘটনাতেই তাঁর মৃত্যু হয়েছে।শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে আনা হয়েছিল চন্দ্রকান্ত সোয়াইনের মৃতদেহ। তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানাতে দেখা গিয়েছে টেকনিশিয়ান গিল্ডের সদস্যদের। সহকর্মীর অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন তাঁরাও।‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *