📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মেট্রো সূত্রে খবর, সোমবার বিকেল ৪টে ১০ মিনিট নাগাদ রবীন্দ্র সরোবর স্টেশনে ডাউন লাইনে এক ব্যক্তি আচমকাই শহিদ ক্ষুদিরামগামী ট্রেনের সামনে ঝাঁপ দেন। দ্রুত মেট্রো থামিয়ে দেন চালক। উদ্ধারকাজের জন্য লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছোন মেট্রোকর্মীরা।
আত্মহত্যার চেষ্টার ঘটনায় সোমবার বিকেলে ব্লু লাইনে পরিষেবা ব্যাহত হয়। ভাঙাপথে মেট্রো চলাচল করছে। আপাতত শহিদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ এবং ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা পাওয়া যাচ্ছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, লাইন থেকে ওই যাত্রীকে উদ্ধার করে দ্রুত পুরোপথে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। পরিষেবা ব্যাহত হওয়ায় অগত্যা অনেক অফিসফেরত যাত্রী পাতালপথ ছেড়ে সড়কপথে গন্তব্যে পৌঁছোনোর চেষ্টা করছেন।

