📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ডার্বিতে গোল করে নায়ক হয়েছিলেন বিলাল। তার পুরস্কার হিসেবে এদিন শুরু থেকেই দলে ছিলেন। কিন্তু শুধু গতিতে বিপক্ষকে পরাস্ত করা যায় না। সুযোগ কাজে লাগাতে হয়। অনন্থু, আকাশ হেমরামরা নিষ্প্রভ। বৃষ্টিতে মাঠ এমনিতেই ভারী হয়ে ছিল। তার উপর ইউনাইটেড গোলকিপার সৌরভ সামন্ত অসামান্য সেভ করেন। ৪০ মিনিটে বিলালের শট বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে বাঁচান সৌরভ। প্রথমার্ধ গোলশূন্য ছিল। দ্বিতীয়ার্ধেও ফিনিশিংয়ের অভাবে ভুগল ইস্টবেঙ্গল। শেষের দিকে কিছু ছন্নছাড়া ক্রস ভেসে আসে ইউনাইটেডের বক্সে। সেগুলো আটকাতে খুব একটা সমস্যায় পড়েননি সৌরভ। ম্যাচের পর লাল-হলুদ কোচ স্বীকার করে নেন, “ডার্বির পর দলের মধ্যে আত্মতুষ্টি ঢুকে গিয়েছিল। তবে এখনও দু’টো ম্যাচ আছে। আমরা হাল ছাড়ছি না।”
‘আত্মতুষ্টি’তে ইউনাইটেডের বিরুদ্ধে ড্র, লিগ জয়ের স্বপ্নে ধাক্কা খেলেও হাল ছাড়ছেন না ইস্টবেঙ্গল কোচ

