
নিজস্ব সংবাদদাতা, Todays Story : ঘরে ঘরে যখন ধনদেবীর আরাধনা চলছে, ৯৬ নং ওয়ার্ড তখন শুরু করে দিল কালীপুজোর প্রস্তুতি। কোজাগরী লক্ষ্মীপুজোর পুণ্য লগ্নে ভারতীয় জনতা পার্টি, ৯৬নং ওয়ার্ডের ১০ম তম বর্ষের শ্রী শ্রী কালী পুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হলো।উপস্থিত ছিলেন যাদবপুর মন্ডল ১ – এর সেক্রেটারি কৌশিক সরকার, যাদবপুর সাংগঠনিক জেলার সদস্য শান্তনু সরকার, প্রসেনজিৎ দত্ত, সঞ্জয় দাস, পার্থ সেন রায়, বাবুসোনা দাস, যাদবপুর মন্ডল ১ – এর সাধারণ সম্পাদক কৃষ্ণ সরকার, তরুণ সরকার, পল্লব রায়, সায়ন্তন পাল।

