ঘরের মধ্যেই ধারালো অস্ত্র দিয়ে খুন, নৈহাটিতে রক্তারক্তি কাণ্ড

নিজস্ব সংবাদদাতা, Todays Story : উত্তর ২৪ পরগনার নৈহাটিতে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করার অভিযোগ। মৃতের নাম প্রভাত বিশ্বাস (৭৮)। প্রভাতের স্ত্রী লেখা বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার বাড়ির মধ্যেই স্বামী প্রভাত বিশ্বাসকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ লেখা বিশ্বাসের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় প্রভাতকে উদ্ধার করে কল্যাণী এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *