শব্দবাজি-বিরোধী দীপাবলি পালনের ভিডিয়োয় দীয়ার উপস্থিতিতে বিতর্ক! মুখ খুললেন অভিনেত্রী

নিজস্ব সংবাদদাতা, Todays Story : দূষণমুক্ত দীপাবলি পালনের প্রচারের অঙ্গ হিসাবে তৈরি ওই ভিডিয়োয় সাধারণ মানুষের কাছে শব্দ ও বায়ুদূষণ এড়িয়ে উৎসব পালনের আবেদন জানিয়েছিলেন দীয়া। ভিডিয়ো সরিয়ে নেওয়ার বিষয়ে এক সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেন, “অন্ধকারের ঊর্ধ্বে আলোর, অজ্ঞতার ঊর্ধ্বে জ্ঞানের এবং হতাশার ঊর্ধ্বে আশার জয় উদ্‌যাপন করে দীপাবলি। জনসচেতনতা বাড়ানোর স্বার্থেই ভিডিয়োটি তৈরি করা হয়েছিল। উদ্দেশ্য ছিল, মানুষ যাতে আরও স্বাস্থ্যকর এবং সচেতন ভাবে উৎসব পালন করেন, সেই বার্তা দেওয়া। বায়ুদূষণ জনস্বাস্থ্যের সঙ্গে জড়িত একটি বিষয়। তা কমানোর লক্ষ্যে প্রতিটি উদ্যোগই আমাদের সকলের জন্য আরও ভাল পরিবেশ গড়ে তোলার পথে এক ধাপ এগিয়ে যেতে সাহায্য করবে।”
উল্লেখ্য, রবিবার দীপাবলিতে শব্দদূষণ এড়িয়ে উৎসব পালনের আবেদন জানিয়ে বিএমসি-র প্রচারে দীয়াকে যুক্ত করার সমালোচনা করেন বিজেপি নেতা অমিত সটাম। এর পরেই পুরসভার সমাজমাধ্যমের অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি সরিয়ে নেওয়া হয়। যদিও এই সিদ্ধান্তের কারণ সম্পর্কে কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি বৃহন্মুম্বই পুরসভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *