
নিজস্ব সংবাদদাতা, Todays Story : কোজাগরী লক্ষ্মীপুজোর দিন মহাসমারোহে অনুষ্ঠিত হলো নৈহাটির ঐতিহ্যবাহী বড়মার ১০৩তম বর্ষের কাঠামো পুজো। অরবিন্দ রোডে এই পুজোর মধ্য দিয়ে সুবিশাল মৃণ্ময়ী প্রতিমা তৈরির কাজ শুরু হলো। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অর্জুন সিং। তিনি জানিয়েছেন, বড়মার কাছে সবাই সমান। এখানে কোনও ভিআইপি সংস্কৃতি চলবে না।

