পোকামাকড় মারার বিষাক্ত ভেষজ পেটে গিয়েই রেখা পাত্র অসুস্থ! পরিবার এমনটাই জানিয়েছে হাসপাতালকে

নিজস্ব সংবাদদাতা, Todays Story : হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রের শরীরে বিষাক্ত কীটনাশক গিয়েছে বলে দাবি করেছে তাঁর পরিবার। কলকাতার হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে তাঁর চিকিৎসা চলছে। সকালে অবস্থা ছিল সঙ্কটজনক। পরে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, বিধায়ক আগের চেয়ে ভাল আছেন। বসিরহাট জেলা হাসপাতাল থেকে রাত ৩টেয় রেখাকে কলকাতায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। আনন্দবাজার ডট কম-এর হাতে হাসপাতালের সেই নথি রয়েছে। রেফারেল কার্ড অনুযায়ী পরিবারের দাবি, রেখার পেটে বিষাক্ত ‘হার্বাল লার্ভিসাইড’ (ভেষজ কীটনাশক) গিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, বিষক্রিয়ার বিষয়টি নিশ্চিত নয়। নমুনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *