
নিজস্ব সংবাদদাতা, Todays Story : হুগলির বৈদ্যবাটীর ১০ নম্বর রেলগেট সংলগ্ন ভদ্রকালী মন্দিরে শনিবার গভীর রাতে চুরি। জানালার গ্রিল কেটে মন্দিরে ঢুকে মা কালীর হাতের খাঁড়া, সমস্ত গয়না এবং রাধাবল্লভ জিউর অলঙ্কার নিয়ে চম্পট দেয় চোরের দল। ভেঙে ফেলা হয় প্রণামী বাক্স, নিয়ে যাওয়া হয় নগদ প্রায় ৫০ হাজার টাকা। মন্দিরে চুরির তদন্তে নেমেছে শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ।

