হাসিনা ফেরার আগে অশান্তি অব্যাহত বাংলাদেশে! ঐক্যের লক্ষ্যে বিরোধীদের সঙ্গে বৈঠকে বসতে চান প্রধানমন্ত্রী তারেক

নিজস্ব সংবাদদাতা, Todays Story : প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের আগে বাংলাদেশের নানা প্রান্তে অশান্তি অব্যাহত। রবিবার ভোরেও খাগড়াগাছিতে এক ছাত্রনেতার বাড়িতে দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে বিরোধী দলগুলির সঙ্গে বৈঠকে বসতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো প্রধানমন্ত্রীর দফতরের সূত্র উল্লেখ করে জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে জামায়াতে ইসলামীর প্রধান শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান নাহিদ ইসলামের সঙ্গে তারেকের বৈঠক হতে পারে। তার প্রস্তুতি শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *