
নিজস্ব সংবাদদাতা, Todays Story : ভূমিকম্পে কেঁপে উঠল চিনের বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.১। চিনের উরুমকি শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূমিকম্প আঘাত হানে।আচমকা কম্পন অনুভূত হতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর সামনে আসেনি।

