📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:বসিরহাটের শ্রীরামকৃষ্ণ সত্যানন্দ আশ্রমে সুকৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আয়োজিত হলো আঁকা প্রতিযোগিতা ও নৃত্য অনুষ্ঠান। অনুষ্ঠানে অংশগ্রহণ করে এলাকার একাধিক শিশু ও কিশোর-কিশোরী।
শিশুদের সৃজনশীলতা ও প্রতিভার বিকাশ ঘটানো এবং তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করাই ছিল এই অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য। আঁকা প্রতিযোগিতা ও নৃত্য পরিবেশনের মাধ্যমে শিশুরা তাদের প্রতিভা তুলে ধরে।
স্বাধীনতা দিবসের আবহে শিশুদের এই উৎসাহ ও আনন্দের মুহূর্তে পাশে থাকতে পেরে সুকৃতি ফাউন্ডেশনের সদস্যরাও আনন্দ প্রকাশ করেন। অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের মধ্যে দেশপ্রেম, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চেতনা আরও বাড়বে বলে আশা উদ্যোক্তাদের।
স্বাধীনতা দিবসের প্রাক্কালে বসিরহাটে সুকৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আঁকা প্রতিযোগিতা ও নৃত্য অনুষ্ঠান

