📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৬৮ বছরের এক বৃদ্ধকে গ্রেপ্তার করল বর্ধমান মহিলা থানার পুলিশ। বর্ধমান থানা এলাকায় ধৃতের বাড়ি। রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মাঝে মধ্যেই রাস্তাঘাটে কিশোরীকে কুপ্রস্তাব দিত। শনিবার বিকেল ৪টে নাগাদ মোবাইল কিনে দেওয়ার লোভ দেখিয়ে প্রতিবেশী বছর ১৪–র ওই কিশোরীকে তার বাড়িতে ডেকে নিয়ে যায় অভিযুক্ত। সেখানে নিয়ে গিয়ে কিশোরীকে সে ধর্ষণ করে বলে অভিযোগ।
কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৬৮ বছরের এক বৃদ্ধ গ্রেপ্তার

