‘জুডিশিয়ারি’ বনাম ‘পাবলিক অথরিটি’! অভিষেককে শো-কজ হাইকোর্টের, পাল্টা সাংসদ বললেন মাথা নোয়াব না

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বিচারপতিদের একাংশকে রাজনৈতিক দলের সঙ্গে জড়িয়ে মন্তব্য (Abhishek Banerjee Judiciary Controversy) করার অভিযোগে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-কে কারণ দর্শানোর (শো কজ়) নোটিস পাঠিয়েছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার সকালে হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও এই নির্দেশ দিয়েছেন। কেন তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার রুল (Contempt of Court) জারি করা হবে না, আগামী ১৫ দিনের মধ্যে তার জবাব তলব করেছে উচ্চ আদালত। অন্যদিকে, মঙ্গলবার বিকেলে দিল্লি থেকে কলকাতায় ফিরেই এই বিষয়ে নিজের অনমনীয় অবস্থান স্পষ্ট করে দিয়েছেন অভিষেক। তাঁর দাবি, জনপ্রতিনিধি হিসেবে বিচারব্যবস্থার রায় নিয়ে প্রশ্ন তোলার সাংবিধানিক অধিকার তাঁর রয়েছে এবং তিনি “মাথা নত করার ছেলে নন”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *