📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ওই অবস্থায় চম্পার দেহটি ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমারজেন্সিতে রেখে দিয়ে রাজা ও সাহিদ পালিয়ে যান। যুবতীকে মৃত অবস্থায় দেখে হাসপাতালে হইচই পড়ে যায়। যুবতীর কাছে থাকা পরিচয়পত্রের সূত্র ধরে তাঁর বাড়িতে খবর যায়। পরিবারের লোকেরা জানতে পারেন, রাজা ও সাহিদ চম্পার দেহটি ফেলে দিয়ে পালিয়েছে। এর পরই পরিবারের পক্ষ থেকে তিলজলা থানায় অভিযোগ জানিয়ে বলা হয়, রাজা ও সাহিদ তাঁদের মেয়েকে খুন করে দেহটি প্রমাণ লোপাটের জন্য ফেলে পালিয়েছে। তারই ভিত্তিতে তদন্তের পর খুন ও প্রমাণ লোপাটের অভিযোগে তিলজলা থানার পুলিশ রাজা ও সাহিদকে গ্রেপ্তার করে। তাঁদের জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২

