📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরেও কার্যবিবরণী কমিটির একটি বৈঠক হয়। সেই বৈঠকে প্রশাসনিক ও আইন সংক্রান্ত বিভিন্ন বিল নিয়ে আলোচনা হলেও অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে কোনও আলোচনা হয়নি। বৈঠকে অন্যান্য বিল পেশের সময়সূচি নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বিকেলের পরে পরিস্থিতি পরিবর্তিত হয়। বিকেলে মুখ্যমন্ত্রী বিধানসভায় পৌঁছোন। তাঁর উপস্থিতিতেই অভিন্ন দেওয়ানি বিধি বিলটি চলতি অধিবেশনেই আনার বিষয়ে আলোচনা শুরু হয়। পরে সন্ধ্যার বৈঠকে সিদ্ধান্ত হয়, সোমবারের কর্মসূচির দ্বিতীয় ভাগে এই বিলটি বিধানসভায় পেশ করা হবে। বিধানসভার টেবিল অফিস সূত্রে জানা গিয়েছে, বিলটি নিয়ে আলোচনার জন্য এক ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে। এই আলোচনায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ শাসক ও বিরোধী শিবিরের একাধিক সদস্য। ফলে বিষয়টি নিয়ে বিধানসভায় উত্তপ্ত বিতর্কের সম্ভাবনা রয়েছে।
সোমবার বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, পশ্চিমবঙ্গ হতে পারে দেশের চতুর্থ রাজ্য

