📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সোমবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর ২৪ পরগনা, নদিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। মঙ্গলবার দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। এ ছাড়া আর কোনও স্বস্তি মিলছে না দক্ষিণবঙ্গবাসীর। বিক্ষিপ্ত ভাবে কয়েক জায়গায় হালকা বৃষ্টি হলেও তাতে গরম কমার সম্ভাবনা নেই। তাপমাত্রাতেও বিশেষ কোনও হেরফর হবে না আগামী কয়েক দিন।
ভ্যাপসা গরম থেকে এখনই নিস্তার নেই দক্ষিণবঙ্গে! ঝোড়ো হাওয়া সাময়িক স্বস্তি দিতে পারে দুই-এক দিন, উত্তরে গরম কেমন

