📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:আরজি কর হাসপাতালে নিহত তরুণী চিকিৎসকের মাকে তাঁর মেয়ের খুনের বিচার দেওয়া হবে বলে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার বিকেলে বিধানসভায় নিজের বক্তৃতার পরে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন পানিহাটির বিজেপি বিধায়কের আসনের সামনে। তাঁর পাশে বসে দীর্ঘ ক্ষণ কথা বলেন তিনি। সেই কথোপকথনের সময়ই এই আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। বিধানসভা সূত্রে খবর, মুখ্যমন্ত্রী তাঁকে জানান যে গোটা বিজেপি পরিবার এবং পশ্চিমবঙ্গ সরকার তাঁর পাশে আছে। তাঁর মেয়ের মৃত্যুর বিচার হবেই। বিগত সরকার ওই মৃত্যুর পর যে ভাবে তদন্তে গাফিলতি দেখিয়েছিল, তা তাঁর নেতৃত্বাধীন সরকার বরদাস্ত করবে না। বরং সেই সময় সরকারি মদতে যারা তদন্তে গাফিলতি করেছেন, তাঁদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে।
আরজি কর হাসপাতালে নিহত তরুণী চিকিৎসকের মৃত্যুর বিচার হবেই, বিধায়ক মা-কে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

