
শনিবার খড়্গপুর আইআইটি-র ৭৫ বছরের উদযাপন অনুষ্ঠানে শিক্ষাপ্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের রাজ্যপাল আরএন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য সুকান্ত মজুমদার, রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়৷
প্রথমেই অনুষ্ঠানে দেরিতে পৌঁছনোর জন্য সকলের সামনে ক্ষমা চান প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘আবহাওয়ার জন্য আমি সময়ে আসতে পারিনি, আমি দুঃখিত। আমার জন্য অপেক্ষা করেছেন। আমি তার জন্য ক্ষমা চাইলাম। আইআইটি খড়গপুর – ভারতের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ এখানে বসে রয়েছে। আমরা এই প্রতিষ্ঠানের ৭৫ বছরের পরম্পরাকে সম্মান জানাতে জড় হয়েছি।
গরুর গাড়ি থেকে বুলেট ট্রেনঅনুষ্ঠানে কথা বলার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‘গরুর গাড়ি থেকে বুলেট ট্রেন, ডাকের চিঠি থেকে সোশাল মিডিয়ার মেসেজ পর্যন্ত বেশ দেখেছে। দেশের এই পরিবর্তনে প্রথম আইআইটি খড়্গপুরের অনেক অনেক অবদান রয়েছে। বর্তমান ছাত্র শিক্ষক এবং প্রাক্তনীদের অনেক অনেক শুভেচ্ছা।’’

