📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:বিচারপতির সংখ্যা বৃদ্ধি পেল সুপ্রিম কোর্টে। দেশের সর্বোচ্চ আদালতে বিচারপতির সংখ্যা বৃদ্ধি করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নির্ধারিত সংখ্যার চেয়ে শীর্ষ আদালতে অতিরিক্ত চারটি বিচারপতির পদ তৈরি করলেন তিনি। শনিবার অধ্যাদেশ জারি করে ওই সিদ্ধান্তের কথা জানান রাষ্ট্রপতি। ওই মর্মে কেন্দ্রীয় আইন মন্ত্রকের তরফেও গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আগে দেশের সর্বোচ্চ আদালতে বিচারপতির সংখ্যা ছিল ৩৩। এখন বেড়ে হল ৩৭ জন।
সুপ্রিম কোর্টে বৃদ্ধি পাচ্ছে বিচারপতিদের সংখ্যা, চারটি অতিরিক্ত পদ সৃষ্টির জন্য অনুমোদন দিলেন রাষ্ট্রপতি মুর্মু

