
নিজস্ব সংবাদদাতা, Todays Story : মহিলা এক সাব ইনস্পেক্টরের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার হলো ওড়িশায় । পুলিশ জানায়, শনিবার গঞ্জাম জেলায় পুরুষোত্তমপুর থানা চত্বরের আবাসন থেকে প্রভাসিনী সাধু নামে ওই মহিলা অফিসারের দেহ উদ্ধার হয়। ওই অফিসার পুরুষোত্তমপুর থানায় গত এক বছর ধরে কর্মরত ছিলেন। সহকর্মীদের সঙ্গে তাঁর বরাবরই সুসম্পর্ক ছিল। কী কারণে তিনি চরম পদক্ষেপ করেন, তা নিশ্চিত জানা যায়নি।

