গ্রামীণ উন্নয়নে জোর, সাঁকরাইলে রিভিউ বৈঠকে মন্ত্রী দিলীপ


নিজস্ব সংবাদদাতা, Todays Story : হাওড়া জেলার গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির কাজে আরও গতি আনতে শনিবার উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ। এ দিন হাওড়ার সাঁকরাইল ব্লকে আয়োজিত এই বৈঠকে ব্লক ও গ্রাম পঞ্চায়েত স্তরের আধিকারিকদের পাশাপাশি জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন। এই বৈঠকে মূলত ভিবি-জি-রামজি এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ) প্রকল্প নিয়ে আলোচনা হয়। এছাড়াও স্বচ্ছ ভারত মিশন (গ্রামীণ), এনআরএলএম এবং পঞ্চদশ অর্থ কমিশনের অর্থ ব্যয়ের বিষয়গুলি নিয়েও বিস্তারিত আলোচনা করেন মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *