অনুপ্রবেশের জেরে বদলে যাচ্ছে জনবিন্যাস! গোটা দেশে প্রভাব খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গড়ল অমিত শাহের মন্ত্রক

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কেন্দ্রীয় সরকারের গড়া ওই কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন জনগণনা কমিশনার, প্রাক্তন আইএএস কর্মকর্তা দুর্গাশঙ্কর মিশ্র, প্রাক্তন আইপিএস কর্মকর্তা বালাজি শ্রীবাস্তব এবং অর্থনীতিবিদ শমিকা রবি। স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব (বিদেশি-১) কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন জানিয়ে সমাজমাধ্যমে শাহ লিখেছেন, ‘জনবিন্যাসের পরিবর্তন দেশের বর্তমান ও ভবিষ্যৎ উভয়ের জন্যই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ এবং এটি সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, আইন-শৃঙ্খলা, সামাজিক কাঠামো এবং আদিবাসী সমাজের সংরক্ষণের মতো বিষয়গুলির সঙ্গে যুক্ত’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *