ইরাকের বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ আগুন, মৃত অন্তত ৪

নিজস্ব সংবাদদাতা, Todays Story : ইরাকের বসরার একটি বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে অন্তত চারজনের। আহত ৩৫ জন। মৃতের সংখ্য়া আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে ইরাকের প্রশাসন। শনিবার ইরাকের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম INA জানিয়েছে, হারথা বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগার পরে আশপাশের কয়েকটি বাড়িতেও তা ছড়িয়ে পড়ে। বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের জেরে বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখা হয়েছে। ওই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৮০০ মেগাওয়াট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *