৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, আলোচনার পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের মধ্যে আলোচনার পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্দোলন নিয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠনের পর এই সিদ্ধান্ত।
আপাতত স্থগিত ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট। জানা গিয়েছে, ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের মধ্যে আলোচনার পর এই ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নসের আন্দোলনের দাবি নিয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামিকাল থেকে ৩ দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *