লশকরের ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষনেতা নিহত! কাশ্মীরের বদগাঁওয়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াই সন্ত্রাসীদের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভারতীয় সেনার চিনার কোর জানিয়েছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বদগাঁওয়ে অভিযান চালানো হয়। নিহত জঙ্গির নাম সুলেমান শাহ ওরফে মুসা। বিগত কয়েক দিন ধরেই পীরপঞ্জাল পর্বতমালার দু’দিকে একাধিক হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল মুসার বিরুদ্ধে। সেই কারণে তাঁর খোঁজ চলছিল ওই এলাকায়।

চলতি মাসের শুরুতে গোপন তথ্যের ভিত্তিতে বদগাঁও এবং পুঞ্চ জেলার সীমানায় আশদার গালি এলাকায় রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথবাহিনী অভিযান চালিয়েছিল। ইউসমার্গে ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে নিহত হন লশকর-এ-ত্যায়বার কুখ্যাত কমান্ডার ইয়াসির। সেনাবাহিনী সূত্রে দাবি, একদা মুসার ঘনিষ্ঠ ছিলেন তিনি। পরবর্তী কালে মতবিরোধের কারণে আলাদা হয়ে যান। গড়ে তোলেন নতুন গোষ্ঠী। তবে নিরাপত্তাবাহিনীর অনুমান, ৫ সেপ্টেম্বরে ভারতীয় সেনা যখন অভিযান চালায়, তখন ইয়াসির এবং মুসা একসঙ্গেই ছিলেন। ইয়াসির গুলির লড়াইয়ে নিহত হলেও পালিয়ে যেতে পেরেছিলেন মুসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *