📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ইরান সাত দিনের যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছিল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি শুক্রবারই জানান, আমেরিকাকে সাত দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে। তাঁর দাবি, মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরানের তরফে ওয়াশিংটনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এই প্রস্তাব। এর মধ্যে রয়েছে হরমুজ় প্রণালী খোলা এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা শুরুর বিষয়গুলিও।
ইরানের যুদ্ধ থামানোর প্রস্তাব ফেরালেন ট্রাম্প

