📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আজ থেকে সব জেলায় বৃষ্টির সম্ভাবনা কমেছে। আগামী সাত দিন কোথাও ঝড়বৃষ্টির কোনও সতর্কতা নেই। তবে বিক্ষিপ্ত ভাবে কখনও কখনও দু’-এক পশলা বৃষ্টি হতে পারে। সেই সম্ভাবনা সর্বত্রই রয়েছে। তাতে গরম কমবে না। আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আর বৃষ্টি নয়, এ বার বাড়বে গরম! দক্ষিণবঙ্গ জুড়ে চার ডিগ্রি পারদ চড়ার পূর্বাভাস, উত্তরে ভারী বর্ষণ

