পাকিস্তানের সিরিজ় দেখানো যাবে না ভারতে! কেন্দ্রের নির্দেশ নেটফ্লিক্সকে, ফওয়াদ-মাহিরার প্রেমের গল্প এ দেশে আর নয়

নিজস্ব সংবাদদাতা, Todays Story : পাকিস্তানের প্রথম সিরিজ় ‘জো বচে হ্যাঁয় সঙ্গ সমেট লো’ ঘিরে বিতর্ক। এ বার নেটফ্লিক্সকে কড়া বার্তা দিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। ভারতে যেন পাকিস্তানের কোনও ছবি বা সিরিজ় দেখানো না হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে ওটিটি সংস্থাকে। আগামী ৪ ডিসেম্বর বিশ্ব জুড়ে মুক্তি পাওয়ার কথা ছিল ফওয়াদ খান ও মাহিরা খান অভিনীত সিরিজ়টির।মন্ত্রক সূত্রে খবর, ভারতে এই সিরিজ়ের মুক্তি নিয়ে একাধিক অভিযোগ ও আবেদন জমা পড়েছে। তার পরেই ২০২৫ সালের ৮ মে অর্থাৎ পহলগাম হামলার পরে জারি হওয়া কেন্দ্রীয় নির্দেশিকা নেটফ্লিক্সকে মেনে চলার কথা মনে করিয়ে দেওয়া হয়েছে। ওই নির্দেশিকায় ভারতের সমস্ত ওটিটি মঞ্চ, ডিজিটাল মাধ্যম-সহ সব সংস্থাকে পাকিস্তানে তৈরি ছবি বা সিরিজ়ের সম্প্রচার বন্ধ করার কথা বলা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *