রবিতে কলকাতা ডার্বির টিকিটের দাম কমল!

নিজস্ব সংবাদদাতা, Todays Story : ক্রীড়ামন্ত্রীর আশ্বাসের পর নতুন দাম জানিয়ে দিল আয়োজক ইস্টবেঙ্গলরবিবার আইসএলে ডার্বিতে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল। এই ম্যাচের আয়োজক লাল-হলুদ। ম্যাচের আগে টিকিটের দাম নিয়ে ক্ষোভ শুরু হয়েছিল। অবশেষে তা কমল। খেলার চার দিন আগে নতুন টিকিটের দাম জানিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল।শুরুতে ডার্বির সর্বনিম্ন টিকিটের দাম ছিল ৩০০ টাকা। সর্বোচ্চ দাম ছিল ২০০০ টাকা। সর্বনিম্ন ও সর্বোচ্চ দামের মাঝে বিভিন্ন ব্লকের জন্য ৪০০, ৪৯৯, ৬০০, ৭৫০ ও ১০০০ টাকা রাখা হয়েছিল টিকিটের দাম।টিকিটের দাম বেশি থাকায় ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁকে হস্তক্ষেপের অনুরোধ করেছিলেন সমর্থকদের একাংশ। বুধবার সমাজমাধ্যমে একটি ভিডিয়োবার্তায় ইন্দ্রনীল জানিয়ে দেন, ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে তাঁর কথা হয়েছে। দুই প্রধানের সমর্থকদের কথা মাথায় রেখে ক্লাব জানিয়েছে, টিকিটের দাম কমানো হবে। নতুন দাম দ্রুত জানিয়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *