
নিজস্ব সংবাদদাতা, Todays Story : মুখোমুখি দাঁড়িয়ে দুই হাতি। কিছু ক্ষণ পরেই একে অপরের দিকে তেড়ে যায়। এক জন এগিয়ে গেলে অন্য জন পিছিয়ে যায়, তো পরের মুহূর্তে বিপরীত ছবি! রবিবার সাতসকালে জলপাইগুড়ির বানারহাটে ভারত-ভুটান সীমান্তে দুই দাঁতালের লড়াই দেখল এলাকাবাসী।ডুয়ার্সের বানারহাট ব্লকের ভারত-ভুটান সীমান্তবর্তী চামুর্চি এলাকা রবিবার সকালে হঠাৎই দুই হাতির লড়াইয়ের দৃশ্য দেখে আতঙ্ক ছড়াল স্থানীয়দের মধ্যে। তাঁদের আশঙ্কা ছিল, ফাঁকা জায়গা ছেড়ে ওই দুই হাতি জনবহুল এলাকায় ঢুকে পড়লেই বিপদ! বন দফতর সূত্রে খবর, ডুয়ার্সের রেতি জঙ্গল থেকে হাতির একটি দল বেরিয়ে মরাঘাট অথবা ডায়না জঙ্গলের দিকে যাচ্ছিল। সেই সময় আচমকাই মুখোমুখি হয়ে যায় দু’টি হাতি। আর তার পরেই শুরু হয় তাদের লড়াই!

