
নিজস্ব সংবাদদাতা, Todays Story : সনিয়া গাঁধী ভারতের ‘নাগরিক হওয়ার আগেই’ তাঁর নাম উঠে গিয়েছিল ভোটার তালিকায়। সংবাদসংস্থা এএনআই অনুযায়ী, আদালতে জমা দেওয়া রিপোর্টে এমনটাই দাবি দিল্লি পুলিশের। দিল্লির রাউজ় অ্যাভিনিউ কোর্টে পুলিশের দাবি, জেলাশাসক এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে এই তথ্য নিশ্চিত করেছে তারা। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত এ বিষয়ে কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

