
নিজস্ব সংবাদদাতা, Todays Story : মূল্যবৃদ্ধির কাঁটায় পুড়ছে পকেট। চড়া দামে বিক্রি হচ্ছে নিত্যপ্রয়োজনীয় জিনিস। ফলে, বাজার থেকে পছন্দের পণ্য কিনতে হিমশিম খাচ্ছে আমজনতা। আপাতত সেই অবস্থা থেকে মুক্তি পাওয়ায় কোনও সম্ভাবনাই নেই। উল্টে আরও চড়তে পারে মুদ্রাস্ফীতির হার! এই মর্মে এ বার সতর্ক করল খোদ কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার।
শনিবার, ২৮ নভেম্বর, মাসিক আর্থিক পর্যালোচনা (মানন্থি ইকোনমিক রিভিউ) রিপোর্ট প্রকাশ করে অর্থ মন্ত্রক। সেখানে বলা হয়েছে, বিয়ে ও উৎসবের মরসুম থাকার কারণে আগামী দিনে আরও বাড়তে পারে দেশের খুচরো মুদ্রাস্ফীতির হার। অক্টোবরে এই হার পৌঁছোয় ৬.৯ শতাংশে। পাশাপাশি, ১২ শতাংশের গণ্ডি পেরিয়েছে পাইকারি মুদ্রাস্ফীতি।

