ফের বৈঠকে বসছে ভারত-আমেরিকা! সোমবার থেকে শুরু হবে বাণিজ্য চুক্তির ‘বাকি এক শতাংশ কাজ’ নিয়ে আলোচনা


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন সে দেশের বাণিজ্য আলোচনার প্রতিনিধিদলের প্রধান ব্রেন্ডন লিঞ্চ। অন্য দিকে, ভারতের তরফে এই বৈঠকের নেতৃত্ব দেবেন বাণিজ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব দর্পণ জৈন। ভারতের তরফে আলোচনার জন্য প্রতিনিধিদলের প্রধান তিনিই। বাণিজ্য মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, অন্তর্বর্তী চুক্তির বিস্তারিত বিষয়গুলি চূড়ান্ত করার জন্য আলোচনা হবে এই বৈঠকে। পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আওতায় শুল্ক এবং বাণিজ্যিক বিষয় সরলীকরণ, বিনিয়োগ বৃদ্ধি-সহ বিভিন্ন বিষয়ও এই আলোচনায় উঠে আসতে পারে।

ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিয়ো গোর সম্প্রতি জানিয়েছেন, দু’দেশের অন্তর্বর্তী বাণিজ্য সমঝোতা নিয়ে আলোচনার প্রায় ৯৯ শতাংশ কাজই হয়ে গিয়েছে। মাত্র এক শতাংশ কাজ বাকি রয়েছে। এ অবস্থায় সোমবার থেকে শুরু হওয়া চার দিনের বৈঠকের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। এর আগে গত এপ্রিলে বৈঠকে বসেছিল দু’দেশের বাণিজ্য সংক্রান্ত সমঝোতার প্রতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *