📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আগেই নোটিস দেওয়া হয়েছিল, এবার একেবারে সরিয়ে দেওয়া হল প্ল্যাটফর্ম জুড়ে থাকা হকারদের।
🚉 শিয়ালদহ স্টেশনের ১ থেকে ২১ নম্বর প্ল্যাটফর্ম এখন সম্পূর্ণ হকারমুক্ত বলে দাবি রেল কর্তৃপক্ষের।
প্রায় ২০০-২৫০-র বেশি হকারকে সরানো হয়েছে বলে জানা গিয়েছে।
👮♂️ রেলের দাবি, দীর্ঘদিন ধরে প্ল্যাটফর্মে অবৈধ দখলদারি ও হকারদের ভিড়ে যাত্রীদের চলাচলে চরম সমস্যা হচ্ছিল। অমৃত ভারত প্রকল্পের কাজেও বাধা তৈরি হচ্ছিল।
যাত্রীদের একাংশের বক্তব্য—এবার প্ল্যাটফর্মে হাঁটা ও ট্রেন ধরতে অনেকটাই সুবিধা হবে। শিয়ালদহ ডিভিশন সূত্রে খবর, প্রথমে হকারদের নোটিস ও সময় দেওয়া হয়েছিল।
তারপরও যারা উঠতে চাননি, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।
🚆 প্রতিদিন প্রায় ৯ লক্ষ যাত্রী ব্যবহার করেন শিয়ালদহ স্টেশন। প্রতিদিন ১৫০০-রও বেশি ট্রেন যাতায়াত করে এই স্টেশন দিয়ে।
শিয়ালদহে বড় অ্যাকশন ! ২১টি প্ল্যাটফর্ম পুরোপুরি হকারমুক্ত

