📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভরাডুবি। আর তারপরেই তৃণমূলের ছন্নছাড়া দশা। সায়নী ঘোষকে সরিয়ে রাজ্য যুব সভাপতির পদে আরেক নেতাকে বাছলেন মমতা। শনিবার সন্ধ্যায় একের পর এক বড় ঘোষণা তৃণমূলের অন্দরে। পাশাপাশি মমতার দীর্ঘদিনের সঙ্গী মানস ভুঁইয়াও বেসুরো। দল থেকে সরছেন দুঃসময়ে। সূত্রের খবর তেমনটাই। জানা গিয়েছে, ইস্তফা দিচ্ছেন তিনিও।
আজ সন্ধ্যায় তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির বাড়িতেই বৈঠক ছিল। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ উত্তর কলকাতা জেলা তৃণমূলের সভাপতি পদে এলেন। এতদিন এই পদে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রাজ্য তৃণমূলের যুব সভাপতি হলেন অর্ণব ব্যানার্জি। তাঁর সঙ্গে আরও তিনজন এই সংগঠন চালাবেন। পাশাপাশি সৌগত রায় ও জ্যোতিপ্রিয় মল্লিককে তৃণমূলের ‘জাতীয় কর্মসমিতি’ অর্থাৎ ন্যাশনাল ওয়ার্কিং কমিটিতে নতুন করে জায়গা দেওয়া হয়েছে।

