📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কলকাতা পুরসভায় এখন কোনও নির্বাচিত জনপ্রতিনিধি নেই। ভেঙে দেওয়া হয়েছে পুরসভা। যেখানে নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, সে ক্ষেত্রে ওই সংস্থার সুপারিশের ভিত্তিতে কী ভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস করা যায়— সোমবার এই প্রশ্নই তুলল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ।
কলকাতার পুরভোট ঘোষণায় গত ৬ নভেম্বর স্থগিতাদেশ দিয়েছিল হাই কোর্ট। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, সিঙ্গল বেঞ্চে মামলাটি বিচারাধীন। সেখানে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোট ঘোষণা করা যাবে না। এ অবস্থায় হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। কলকাতা পুরসভার তরফেও পৃথক ভাবে শীর্ষ আদালতে আবেদন জানানো হয়।
ভেঙে দেওয়া পুরসভার সুপারিশে কী করে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যের পদক্ষেপ নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের, ফের শুনানি বুধবার

