ঝেঁপে বৃষ্টি নামবে জেলায় জেলায়, সঙ্গে ৫০ কিমি বেগে ঝড়! কলকাতাতেও জারি সতর্কতা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বর্ষা ঢুকলেও গরম থেকে পুরোপুরি রেহাই এখনও মেলেনি দক্ষিণবঙ্গে। যদিও গত কয়েকদিন ধরেই মুষলধারে বৃষ্টির জেরে খানিকটা তাপমাত্রার পারদ নেমেছে।
দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের তুলনায় সামান্য কম। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস।
আজ, রবিবারেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সতর্কতাও। কয়েকটি জেলায় দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *