মধ্যপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের পিছনে ধাক্কা গাড়ির! মৃত অন্তত ৫

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৫ জনের। মঙ্গলবার ভোররাতে ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের মাইহার জেলার সিতারগঞ্জ-বিজয়ওয়াড়া ৩০ নম্বর জাতীয় সড়কে। পুলিশের দাবি দ্রুত গতিতে চলা একটি এসইউভি গাড়ি চলন্ত ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িতে থাকা পাঁচজনের। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, আহত ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কীভাবে ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *