📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। আগামী ১০ জুলাই থেকে ১৩ জুলাই-এর মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে।
🌧️ শক্তিশালী ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার সম্মিলিত প্রভাবে গড়ে উঠছে মরশুমের অন্যতম শক্তিশালী বৃষ্টি বলয় ‘ডমরু’। এর প্রভাবে কোথাও কোথাও স্বল্প সময়ের মধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, দমকা ঝোড়ো হাওয়া এবং অতি প্রবল বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
📍 সম্ভাব্য প্রভাবিত অঞ্চল:
✅ কলকাতা
✅ হাওড়া
✅ হুগলি
✅ উত্তর ২৪ পরগনা
✅ দক্ষিণ ২৪ পরগনা
✅ পূর্ব মেদিনীপুর
✅ পশ্চিম মেদিনীপুর
✅ ঝাড়গ্রাম
✅ বাঁকুড়া
✅ পুরুলিয়া
⚡ নিচু এলাকা জলমগ্ন হওয়া, বজ্রপাতজনিত দুর্ঘটনা, যান চলাচলে বিঘ্ন এবং স্থানীয়ভাবে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

