
নিজস্ব সংবাদদাতা, Todays Story : হল না পাওয়া নিয়ে দিনভর হইচইয়ের পরেই এল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দফতর থেকে বার্তা। মঙ্গলবার সিঙ্গল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স— উভয়ের হল মালিক, প্রদর্শকদের সঙ্গে আলোচনায় বসবেন মুখ্যমন্ত্রী। ডাক পেলেন কয়েকজন প্রযোজকও।সূত্রের খবর, আসন্ন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রসঙ্গও এই বৈঠকে উঠে আসবে। বাংলা চলচ্চিত্রজগতের অগ্রগতির কথা ভেবেই মূলত এই বৈঠকের ব্যবস্থা করা হয়েছে বলে জানা যাচ্ছে। বৈঠকে উপস্থিত থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী, রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায়ও।

