‘নিরাপদ, পানযোগ্য’, পানীয় জলে ক্যানসারের উপাদান মেলা নিয়ে বিতর্কের আবহে মুখ খুলে দাবি করল বিসলেরি

নিজস্ব সংবাদদাতা, Todays Story : খাদ্য নিয়ন্ত্রক সংস্থার প্রশ্নের মুখে পড়ে এ বার মুখ খুলল বিসলেরি। সংস্থাটির দাবি, পান করার জন্য সম্পূর্ণ নিরাপদ তাদের প্যাকেটজাত পানীয় জল। ল্যাবরেটরি পরীক্ষায় একটি নমুনা বিপজ্জনক বলে গণ্য হওয়ার পর, খাদ্য নিয়ন্ত্রক সংস্থা ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া’ (এফএসএসএআই) সংস্থাটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার অনুমোদন দেওয়ার পর বিবৃতি দিয়ে এই কথা জানিয়েছে বিসলেরি। প্যাকেটজাত পানীয় জল বিক্রয়কারী সংস্থাটি জানিয়েছে, পরবর্তী কালে স্বতন্ত্র পরীক্ষায় দেখা গিয়েছে, তাদের জলে ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যেই রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *