
নিজস্ব সংবাদদাতা, Todays Story : রাজ্য মন্ত্রিসভার মিটিংয়ে একাধিক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন জানালেন, ৪ থেকে ১৪ ডিসেম্বর রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন। ৮টি বিল আনা হবে এই সময়ে। পশ্চিমবঙ্গ নাম ইংরেজিতে পশ্চিমবঙ্গ হিসেবেই লেখা হবে। ১০ হাজার ১৪৬ পদে নিয়োগ করা হবে বিভিন্ন বিভাগে। এছাড়াও মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, সরকারি চাকরির পরীক্ষায় আবেদন করতে আর কোনও টাকা দিতে হবে না। চাকরিপ্রার্থীদের হয়ে পরীক্ষার খরচ বহন করবে রাজ্য সরকার। শুধু তাই নয়, যুব কল্যাণ দফতরের ‘ভরসা’ কর্মসূচিতে বেকার যুবক-যুবতীদের জন্য মাসে আর্থিক সহায়তার ঘোষণাও করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্নাতকরা পাবেন মাসে ২ হাজার টাকা, আর যাঁরা স্নাতক নন, তাঁদের দেওয়া হবে মাসে দেড় হাজার টাকা। সরকারি ITI-ট্রেনিংরতদের মাসে ২ হাজার টাকা দেওয়া হবে।

