
নিজস্ব সংবাদদাতা, Todays Story : মঙ্গলবার ঝটিকা সফরে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক স্মৃতি ইরানি।সাংবাদিক বৈঠক থেকে বিরোধীদের আক্রমণ করলেন স্মৃতি ইরানি। তিনি বলেন মমতা ব্যানার্জি এ রাজ্যে লুট করে এবার দিল্লিতে গিয়েও লুট করতে চান। তিনি বলেন তার এই মন্তব্য গোটা দেশ শুনেছে। পাশাপাশি এসআইআর নিয়ে বলেন, এখন এসআইআর-কে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে কংগ্রেস-সহ বিরোধী শিবির আসলে নিজেদের ব্যর্থতাকে ঢাকতে চাইছে। ১৯৫২ থেকে শুরু করে ২০২৫ সাল পর্যন্ত দেশে ১২ বার এসআইআর করা হয়েছে। যার মধ্যে ১০ বার কেন্দ্রে কংগ্রেসেরই সরকার ছিল।বিভিন্ন রাজ্যে হওয়া এসআইআর-এ ইতিমধ্যেই ১৩ কোটির বেশি নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে।

