ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশপাশে চলবে ব্যাটারিচালিত গাড়ি, ইঙ্গিত অগ্নিমিত্রা পালের

নিজস্ব সংবাদদাতা, Todays Story : কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশপাশে চলা ঘোড়ার গাড়িতে চড়ার অভিজ্ঞতা বহু পর্যটকের কাছেই বেশ আকর্ষণীয়। দেশ-বিদেশ থেকে আসা পর্যটকরা দীর্ঘদিন ধরেই এই ঘোড়ার গাড়িতে চড়ে আনন্দ উপভোগ করে আসছেন। তবে আগামী দিনে এই ব্যবস্থায় পরিবর্তন আসতে পারে। ঘোড়াদের শারীরিক কষ্ট থেকে রেহাই দিতে চাইছে রাজ্য সরকার। এই কারণে সেখানে ঘোড়ার গাড়ির পরিবর্তে ব্যাটারিচালিত আধুনিক ও আকর্ষণীয় গাড়ি চালু করার পরিকল্পনা করা হচ্ছে। এর ফলে এক দিকে ঘোড়াদের কষ্ট লাঘব হবে। অন্য দিকে ওই এলাকার পরিবেশ দূষণও কমবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *